ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শাহজালালে ময়লার ঝুড়ি থেকে সাড়ে তিন কেজি সোনা উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২২,  6:37 PM

news image

ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস হাউস। উদ্ধার করা এ সোনার ওজন প্রায় সাড়ে তিন কেজি। শাহজালালে ময়লার ঝুড়িতে পড়ে ছিল সাড়ে তিন কেজি সোনা বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ময়লার ঝুড়ি থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ টিম সোনার বারগুলো উদ্ধার করেছে। ময়লার ঝুড়িতে স্বর্ণের বারগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। বারগুলো স্কচটেপে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। সেগুলো খোলার পর দেখা যায় ভেতরে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম