ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শাহজালালে মে মাস থেকেই চলবে রাতের ফ্লাইট

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২২,  8:02 PM

news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য গত ১০ ডিসেম্বর থেকে রাতের ফ্লাইট বন্ধ আছে। কাজ শেষ করতে আগামী ১০ জুন পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাওয়ায় এক মাস আগেই মে মাস থেকে চালু হচ্ছে রাতের ফ্লাইট। বেবিচক জানিয়েছিল, ২০২১ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালে ১০ জুন পর্যন্ত প্রতিদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে কাজের জন্য হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য এ রাতে বন্ধ রাখা হচ্ছে বিমান চলাচল।রাতে ফ্লাইট বন্ধের ফলে দিনে বিমানবন্দরে বাড়তি চাপ সৃষ্টি হয়। বিমানবন্দরে যাত্রী সেবা বিঘ্ন হওয়ার পাশাপাশি নানা রকম ভোগান্তি তৈরি হয়। যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় বিমানবন্দরের নিরাপত্তা সংস্থাগুলোকে। শাহজালাল বিমানবন্দরে হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে বলে জানালেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি বলেন, দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন হচ্ছে। আমরা ভেবেছিলাম জুন পর্যন্ত সময় লাগবে, কিন্তু এখন এপ্রিলের শেষের দিকেই কাজ শেষ হয়ে যাবে। আমরা মে মাসের শুরুর দিকে আবার আগের মতো রাতের ফ্লাইট চালু করতে পারবো। বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনাল হলে যাত্রী চাপ বাড়বে আরও। এজন্য রানওয়েতে উড়োজাহাজের অপেক্ষার সময় কমাতে হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণ করা হচ্ছে।-সূত্র: বাংলা ট্রিবউন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম