ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

শার্শায় টর্চের আঘাতে গৃহবধূ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ আগস্ট, ২০২৩,  7:56 PM

news image

যশোরের শার্শা উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর টর্চ লাইটের আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (৩০ আগস্ট) শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নারী উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী জহুরা বেগম (৪২)। স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে নারকেল বাড়িয়া গ্রামের প্রতিবেশী রুবিনার সঙ্গে গৃহবধূ জহুরার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রুবিনা হাতের টর্চ লাইট দিয়ে জোরে আঘাত করলে জহুরা গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে অভিযুক্ত রুবিনা খাতুন আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম