ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২২,  4:58 PM

news image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়াসহ আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তাঁরা। গতকাল সোমবার দিবাগত রাতে কর্মসূচি ঘোষণা দিয়ে হলে ফিরে যান শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহনের ঘোষণা দেয়। এ ছাড়া এক বিবৃতির মাধ্যমে শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। এদিকে,

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শাবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। সমস্যা সমাধানে কার্যত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে তিনিও কথা বলবেন বলে আশ্বাস দেন। গত রোববার বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট প্রত্যাহার, অব্যবস্থাপনা দূরসহ তিন দফা দাবিতে চলা আন্দোলন থেকে শিক্ষার্থীরা উপাচার্যকে ধাওয়া দিয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে উপাচার্যকে উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে আন্দোলনকারীদের। এ সময় গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের আহত করার ঘটনা ঘটে। পরে রাতে আবারও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় আজ‌ মঙ্গলবারও আন্দোলন চলছে। এদিকে, পুরো ঘটনা তদন্তে গণিত বিভাগের অধ্যাপক রাশেদ তালুকদারকে প্রধান করে আট সদস্যের কমিটি গঠন করেছে শাবিপ্রবি কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম