ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

শাবিপ্রবি উপাচার্যের থাকা না থাকা রাষ্ট্রপতির এখতিয়ার: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২২,  2:09 AM

news image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের থাকা না থাকা রাষ্ট্রপতির সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৬ জানুয়ারি) তার সরকারি বাসভবনে শাবিপ্রবির পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, শাবিপ্রবির সমস্যাগুলোর সমাধান করা হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কোনো মামলা থাকবে না বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা দুঃখজনক।

হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, শিক্ষার্থীরা আমাদের সঙ্গে আলাপ আলোচনার সঙ্গে সমাধান করতে চায়। শিক্ষার্থীদের সাথে আলোচনা হয়েছে, তাদের দাবি বাস্তবায়ন করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি জানায় বিক্ষোভকারীরা। এ নিয়ে অচলাবস্থার সৃষ্টি হলে গণঅনশন শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে বুধবার (২৬ জানুয়ারি) আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান জনপ্রিয় কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল। শাবিপ্রবির সাবেক শিক্ষক তিনি। সম্প্রতি অবসরে গেছেন। বুধবার (২৬ জানুয়ারি) শাবিপ্রবিতে গিয়ে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। সেসময় তার স্ত্রী ড. ইয়াসমিন হক সঙ্গে ছিলেন। তিনিও চাকরি থেকে অবসরে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম