ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শান্তিপূর্ণ সমাবেশ করলে বাধা দেওয়া হবে না বিএনপিকে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৩,  6:58 PM

news image

শান্তিপূর্ণ সমাবেশ করলে বিএনপিকে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় বিএনপির সমাবেশ কোথায় হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনারের কাছে যেতে বলেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা কমিশনার সাহেবকে এ বিষয়ে প্রশ্ন করেন।’ বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির মহাসমাবেশের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কিনা এ প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশ সামনে রেখে জনগণের জানমাল রক্ষায় অর্পিত দায়িত্ব পালন করবে র‌্যাব। ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।’ সরকার পতনের বিষয়ে বিএনপির হুঁশিয়ারির বিষয়ে তিনি বলেন, ‘দেখুন, সরকার তো এমন কোনোকিছু না যে ধাক্কা দিলে পড়ে যাবে। এদেশে গণতান্ত্রিক সরকার আছে। ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন।’ জামায়াতের সমাবেশ বিষয়ক এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘তারা (জামায়াত নেতারা) যদি সমাবেশের নিয়মকানুন মেনে চলে তাহলে তারা সমাবেশ করতে পারে। এখন তারা যদি জ্বালাও-পোড়াও কর্মসূচি নেয়, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।’ আনসার সদস্যদের পুলিশের মতো গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। এখানে আমি শুনতে পাচ্ছি আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে। এগুলো টোটালি মিসইনফরমেশন। এগুলো প্রপাগান্ডা। আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, দেওয়া হবে না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম