ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

শান্তিগঞ্জে এমপি প্রার্থী শাহীনুর পাশার নেতৃত্বে বিশাল শোডাউন

#

২৮ ডিসেম্বর, ২০২৩,  10:31 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী  সুনামগঞ্জ ৩ সংসদীয় আসনে নির্বাচন করছেন বিএনপি, জামাতসহ চারদলীয় জোটের সাবেক এমপি এড. শাহীনুর পাশা চৌধুরী। সোনালী আঁশ বা পাট প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।বুধবার বিকাল ৫টায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শান্তিগঞ্জ উপজেলাসহ পাগলা বাজারে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন তিনি। শান্তিগঞ্জ উপজেলা মিছিল শেষ করে পাগলা বাজরের পশ্চিমাংশ থেকে মিছিলটি অনুষ্ঠিত   হয়। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে বাজারের ব্রিজের উপর এসে মিছিল শেষ হয়। এখানেই নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেক  সংসদ সদস্য তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী এড. মওলানা শাহিনুর পাশা চৌধুরী।  বক্তব্যে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সোনালী আঁশ (পাট) মার্কায় ভোট দিয়ে আপনাদের প্রিয় সন্তান শাহীনুর পাশাকে আবারও সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার সুযোগ দান করার অনুরোধ করছি। বুধবারের মিছিলে যারা উপস্থিত হতে পারেননি উপস্থিত সকলে যেনো তাদের কাছে সোনালী আঁশের দাওয়াত পৌঁছে দেন সেই অনুরোধ করেন মাওলানা এড. পাশা। এ সময় মিছিলে ও পথসভায় বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, তৃণমূল বিএনপির নেতাকর্মী ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম