ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

শাজাহানপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুন, ২০২৩,  5:48 PM

news image

বগুড়ার শাজাহানপুর উপজেলার নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। সোমবার (১২ জুন) বগুড়ার কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টায় ওই মহাসড়কের ওমরদিঘীতে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন, বাসচালক নাটোরের সিংড়ার বাসীন্দা ইউনুস আলী (৪০), পাবনা সদরের রবিউল ইসলাম (৪০), রংপুর তারাগঞ্জের নাইম মিয়া (২৮), কুড়িগ্রাম সদরের শিল্পী আক্তার (২৫), বগুড়ার নন্দীগ্রামের আল আমিন (২৭) গাইবান্ধার পলাশবাড়ীর মিজানুর রহমান ( ৪২) ও অজ্ঞাত পুরুষ (৩৫)। বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওসি আব্বাস আলী জানান, সোমবার (১২ জুন) সকালে রাজশাহী থেকে কুড়িগ্রামগামী সামির চয়েসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুর থেকে আসা নাটোরগামী এক বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও সহকারীসহ বাসে থাকা প্রায় ১৫ যাত্রী আহত হন। পরে সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম