ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৩,  9:29 PM

news image

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ। রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। প্রযোজক রহমত উল্লাহ ও তার আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁঞা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে রহমত উল্লাহর আইনজীবী মো. তাবারক হোসেন ভূঁঞা বলেন, ‘মামলাটি নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরব আমরা।’ এর আগে গেল ১৩ এপ্রিল মানহানির অভিযোগে তিনি আরেকটি মামলা করেছিলেন শাকিবের বিরুদ্ধে। মামলাটি তদন্ত করার জন্য পুলিশের বিশেষ শাখা পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, গেল ১৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর মিথ্যা আশ্বাস, অসদাচরণসহ বেশ কিছু বিষয়ে লিখিত শাকিবের বিরুদ্ধে অভিযোগ জানান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার এই প্রবাসী প্রযোজক। ওই ঘটনার পর গেল ২৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে পাল্টা মামলা করেন শাকিব খান। এ সময় আদালত অভিনেতার জবানবন্দি গ্রহণ করেন। সেই সঙ্গে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে যান তিনি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব জামিন মঞ্জুর করেন রহমত উল্লাহর। অভিযোগপত্রে রহমত উল্লাহ উল্লেখ করেন, নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ (২০১৭) সিনেমায় অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ (মামলা নং: ৬২৪৯৪৯৫৯) এবং পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধন, চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে অভিযোগ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম