ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান

শাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৯১ জন

#

০৭ ডিসেম্বর, ২০২৫,  5:00 PM

news image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে প্রার্থী হতে ১৯১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১০৬টি এবং ছয়টি আবাসিক হল সংসদে ৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলেন, শাকসু ও হল সংসদে প্রার্থী হতে মোট ২৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে জমা পড়েছে ১৯১টি। কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৪৫ জন, জমা দিয়েছেন ১০৬ জন। অপর দিকে হল সংসদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১০৬ জন, জমা দিয়েছেন ৮৫ জন। এর আগে শনিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়। এ সময় সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম