ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৬, সবচেয়ে বেশি মিরপুরে জামায়াত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে: রাশেদ খাঁন প্রিমিয়ার লিগ: ব্রুনোর হ্যাটট্রিকে ইউনাইটেডের প্রথম জয় বন্যায় ধ্বংস নেপাল-চীনের ‘অল ওয়েদার’ বাণিজ্যপথ

শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৫,  5:17 PM

news image

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার (৮ নভেম্বর) থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল ৯টা থেকে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, ইতোমধ্যে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিতে শুরু করেছেন। দিন শেষে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে বলে আশা করছেন তারা। অংশগ্রহণকারী শিক্ষকরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে একাধিকবার আলোচনায় বসা হলেও ফল পাওয়া যায়নি, তাই এবার রাজপথেই সমাধান আদায় করার ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষকদের তিন দফা দাবি হলো—

১️। সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান,

২️। চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা,

৩️। শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।

এই কর্মসূচিতে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা আন্দোলনে সংহতি জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম