ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৫,  5:08 PM

news image

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে ভোর ৪টার আগে থেকে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। একপর্যায়ে ভোর ৪টা ৩০ মিনিটের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। এতে চাঁদপুর ও শরীয়তপুরের ফেরিঘাটের দুইপাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত-শত যানবাহন আটকে পড়ে। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম