ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শরীয়তপুরে যুবককে পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০২২,  9:44 PM

news image

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ রবিবার সকালে উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের কাদির সরকার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মাঝী ওই এলাকার মৃত আমান উল্লাহ মাঝীর ছেলে। স্থানীয়রা জানান,

মিন্টু মাঝীরের সাথে একই গ্রামের মৃত আলী মিয়া হাওলাদারের ছেলে সুমন হাওলাদারের সঙ্গে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে সুমন হাওলাদার বিরোধপূর্ণ সেই জমির বেড়া ভেঙ্গে ফেলেন। এতে বাধা দিতে গেলে সুমন হাওলাদার ও তার লোকজন মিন্টু মাঝীকে লোহার রট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত মিন্টু মাঝীকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান, মূলত জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় নিহতের স্ত্রী ইভা ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর মধ্যে সুমনের মাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম