ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

শরীয়তপুরে মাইক্রোবাস উল্টে বাবা-মেয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২২,  5:22 PM

news image

শরীয়তপুরের জাজিরায় মাইক্রোবাস উল্টে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। রোববার (৩০ অক্টোবর) ভোর রাতে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম অ্যাডভোকেট রাশেদুল হক রাশেদ। তিনি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দাতপুর এলাকার আবুল হোসেনের ছেলে। তার মেয়ের নাম মাইশা মীম। পুলিশ জানায়, কক্সবাজার থেকে পারিবারিক ভ্রমণ শেষে ব্যক্তিগত গাড়িতে ফিরছিলেন রাশেদুল হক। পথে ড্রাইভার ক্লান্ত হয়ে পড়ায় নিজেই চালকের আসনে বসেন। একপর্যায়ে সড়কে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদুল ও তার ছোট মেয়ে মাইশা মারা যান। গুরুতর আহত স্ত্রী মিলি আকতার, বড় মেয়ে মেবিন ও ড্রাইভার কামরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরীয়তপুরের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, আমরা রাত আনুমানিক ৪টার দিকে খবর পাই, নড়িয়ার জামতলা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। পানিতে পড়ে থাকা একটি মাইক্রোবাস টেনে তুলি। সেখানে দেড় বছর বয়সী শিশুকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম