ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে দুর্ঘটনায় ১ শ্রমিক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২৪,  4:52 PM

news image

শরীয়তপুর চাঁদপুর মহাসড়কে রুদ্রকর নামক স্থানে কাভার্ডভ্যান ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে লোকমান শেখ (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শরীয়তপুর সদর উপজেলার আমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লোকমান শেখ উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা মাকসাহার এলাকার মৃত মানব শেখের ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। স্থানীয়, স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, লোকমান শেখ নির্মাণ শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। মঙ্গলবার সকালে তিনিসহ সাত শ্রমিক কাজের উদ্দেশে নছিমনে করে হোগলা মাকসাহার থেকে মনোহর বাজারের দিকে যাচ্ছিলেন।

তারা আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নছিমনটি ছিঁটকে খালে পড়ে যায় এবং লোকমান সড়কে পড়ে গেলে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ছুটে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আহতদের দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এ সময় উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত লোকমান শেখের চাচাতো ভাই মো. হান্নান বলেন, আমার ভাই একাই সংসারটি চালায়। তার দুটি বাচ্চা আর স্ত্রী আছে। এখন পরিবারটি যেন ভালোভাবে বাঁচতে পারে সরকার থেকে সেই ব্যবস্থা করা হোক। তাছাড়া এই দুর্ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি বিচার চাই। এ বিষয়ে পালং মডেল থানা পুলিশের উপপরিদর্শক ইফতেখাইরুল বলেন, একজন মারা গেছে বলে শুনেছি। বাকি আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম