ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

শরিফুলের পাকিস্তান সিরিজ শেষ

#

স্পোর্টস ডেস্ক

০১ জুন, ২০২৫,  4:46 PM

news image

ক্রিকেটের বাইশ গজে এখন টালমাটাল অবস্থা বিরাজ করছে টাইগারদের। সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানেও প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। এবার মাঠের বাইরে থেকেও এলো দুঃসংবাদ। ৎশুক্রবার (৩০ মে) লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন পেসার শরিফুল ইসলাম। প্রথম তিন বল করার পর ইনজুরিতে পড়া আর মাঠে ফেরেননি তিনি। চোটের কারণে এবার পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বাঁহাতি এই পেসার। শনিবার (৩১ মে) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেশির সেই চোটের কারণে কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন শরিফুল। ফলে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেও আসন্ন শ্রীলঙ্কা সফরে ফিরবেন তিনি। বিসিবির পাঠানো বিবৃতিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিভা বলেন, 'শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় শরিফুল চোট পান। এমআরআই স্ক্যান সহ পরবর্তী মেডিকেল মূল্যায়নে তার ডান পাশের রেক্টাস ফেমোরিস পেশীতে গ্রেড-ওয়ান স্ট্রেইন ধরা পড়ে।' ইনজুরির ফলে, বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে যথাযথ পুনরুদ্ধার এবং পুনর্বাসনের জন্য শরিফুলকে আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য খেলার বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম