ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শরণখোলায় মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৫ মার্চ, ২০২২,  9:55 PM

news image

বাগেরহাটের শরণখোলায় মরিয়ম আক্তার (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মরিয়ম আক্তার খোন্তাকাটা ইউনিয়নের তালতলি গ্রামের বেল্লাল গাজীর মেয়ে। সে রাজৈর এলাকার একটি আবাসিক প্রাইভেট মাদ্রাসায় কোরআন পড়তো। শিশুটির মা আসমা বেগম জানান, ওই দিন সন্ধ্যা থেকে মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছিল না।

খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৮টার দিকে ঘরের পাটাতনের ওপর মেয়েকে পড়ে থাকতে দেখেন তিনি। মুখ থেকে ফেনা বের হচ্ছিল তার। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়ের মারা যাওয়ার কারণ বলতে পারেননি তিনি। মরিয়ম রাজেশ্বর গ্রামে মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে থাকতো। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপ্লব সাধাক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে, মুখ থেকে ফেনা বের হওয়ার আলামত পাওয়া গেছে। বিষয়টি রহস্যজনক মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম