ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

শম্ভুগঞ্জে বালুবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২৩,  8:34 PM

news image

ছবি : সংগৃহীত

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাক ও ট্রেনের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলার শম্ভুগঞ্জ রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা এক যাত্রী, ট্রাকের চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার পর গৌরিপুর ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছে হতাহতদের উদ্ধারে কাজ করছেন। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাইন উদ্দিন ও ময়মনসিংহ জংশন রেলস্টেশনের সুপার নাজমুল হক এনটিভি অনলাইনকে এ খবর নিশ্চিত করে বলেন, ‘এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম