ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

শপথ নিলেন শাহবাজ মন্ত্রিসভার সদস্যরা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২২,  9:44 PM

news image

নানা অনিশ্চয়তা ও ভবিষ্যদ্বাণীর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রেসিডেন্ডের বাসভবন আইওয়ান-ই-সদরে প্রথম দফার শপথ অনুষ্ঠিত হয়। খবর জিয়ো নিউজের। মন্ত্রিসভায় ৩১ জন ফেডারেল মন্ত্রী, তিনজন রাজ্যমন্ত্রী ও তিনজন উপদেষ্টা রয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রেসিডেন্ট আলভির অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এর আগে মন্ত্রিসভার তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পিএমএল-এন নেতা জানিয়েছিলেন, পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো হবেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিসভার তালিকায় তার নাম নেই। নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ১৪ জন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পিপিপি ৯, জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) ৪ ও অন্য জোট শরিক দলের সাতজন মন্ত্রী হিসেবে শপথ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম