ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

শনিবার থেকে মেট্রোরেল চলবে ৮ মিনিট পরপর

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  9:50 PM

news image

যাত্রীদের চাহিদার বিবেচনায় মেট্রোরেল আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ৮ মিনিট পরপর চলবে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এম এন ছিদ্দিক বলেন, যাত্রীদের চাহিদার বিবেচনায় মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে তা কার্যকর হবে। এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চাহিদা বৃদ্ধি পাওয়ায় ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। মেট্রোরেলের বগি বাড়ানো বা সময় কমানো হবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি তখন বলেন, বাংলাদেশে মেট্রোরেল চালু করা যাবে- এটি কয়েক বছর আগে স্বপ্নের মত ছিল। বিশ্বের কোনো দেশে মেট্রোরেলের বগি পাঁচের বেশি না। বাংলাদেশে ইতোমধ্যে ছয়টি কাজ করছে। এটা ম্যানেজ করা হয়েছে। এটি তো একটি কারিগরিসংক্রান্ত বিষয়। এটা সাধারণ রেলওয়ে না। ওবায়দুল কাদের বলেন, এমআরটি-৬ এর সময় ছিলো ২০২৪ সাল। আমরা তা আগে করে ফেলেছি। পৃথিবীতে এখন চেইঞ্জিং সো ফার্স্ট। এটা জীবনযাত্রা, অবকাঠামো সব ক্ষেত্রে একটা গুরুত্ব পাচ্ছে। বর্তমানে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। ব্যস্ত সময় অর্থাৎ পিক আওয়ারে ১০ মিনিট এবং বাকি সময় ১২ মিনিট পরপর ছাড়ছে মেট্রোরেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম