ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শনিবার থেকে গুলশানে মিলবে অ্যাপভিত্তিক পার্কিং সেবা

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২২,  6:38 PM

news image

রাজধানীতে পার্কিং সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাতে অ্যাপভিত্তিক পার্কিং সেবায় যুক্ত আছে ডিএমপি ও এলওসি। রেজিস্ট্রেশন করলেই অ্যাপ বলে দেবে গুলশান এলাকায় কোথায় মিলবে পার্কিং। ঘণ্টাপ্রতি খরচ গুনতে হবে পঞ্চাশ টাকা। এতে কেবল পার্কিংয়ে নয়, নগরে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিএনসিসি স্মার্ট পার্কিং নামের এই অ্যাপ শনিবার (১২ নভেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে চালু হবে জানায় ডিএনসিসি। রাজধানী ঢাকা মানেই যানজট। রাজপথে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা।

নগরে একটু অভিজাত বলে পরিচিত গুলশান আর বনানী এলাকা। এসব এলাকাতে যানজট সমস্যা যেন আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে। গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ির চাপে এসব এলাকায় সকাল-সন্ধ্যা ও রাত সবসময় একই চিত্র থাকে যানজটের। এসব এলাকায় অট্টালিকার ভাঁজে এবং ভাঁজের সড়কের বিশৃঙ্খলা জানান দেয় এসব গাড়ি পার্কিংয়ে নেই কোনো শৃঙ্খলা। এবার এই ভাবনা বদলে দিচ্ছে ডিএনসিসি স্ট্রিট পার্কিং। গুগল স্টোর থেকে অ্যাপ নামিয়ে রেজিস্ট্রেশন করেই সহজেই মিলবে সেবা। অ্যাপ বলে দেবে কোথায় মিলবে পার্কিং সেবা। এরই মধ্যে গুগল প্লে স্টোরে মিলছে এ অ্যাপ। শিগগিরই মিলবে অ্যাপের স্টোরেও। প্রথম দুই ঘণ্টার জন্য চার্জ দিতে হবে ৫০ টাকা, পরবর্তী প্রতি ঘণ্টায় পঞ্চাশ টাকা করে লাগবে। পরীক্ষামূলক এ কার্যক্রমে এসব এলাকায় পার্কিং সংকট তো মিটবেই পরিবহন ব্যবস্থাতেও শৃঙ্খলা ফিরবে বলে মনে করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আপাতত বিভিন্ন সড়কের ১৪২টি পার্কিং দিয়ে শুরু হচ্ছে পাইলট এ প্রকল্পের যাত্রা বলেও জানানি তিনি। আগামী শনিবার ১২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ডিএনসিসি স্ট্রিট পার্কিং অ্যাপ। সূত্র : সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম