ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে, ২০২২,  10:38 PM

news image

ফুকুশিমাসহ জাপানের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জাপান টাইমস জানায়, স্থানীয় সময় রোববার (২২ মে) দুপুর ১২টা ২৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, প্রাথমিক অনুমান থেকে ভূমিকম্পের মাত্রা পরে ৫ দশমিক ৮ বলা হলেও পরে তা সংশোধন করা হয়েছে। এর মাত্রা ছিল ৬ দশমিক শূন্য। এর আগে গত ১৬ মার্চ স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের ফুকুশিমা উপকূল।

উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যম। এ ছাড়াও আহত হন শতাধিক। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। শক্তিশালী ওই ভূমিকম্পটি টোকিওতে অনুভূত হয়। ভূমিকম্পের প্রভাবে দেখা দেয় বিদ্যুৎ বিপর্যয়। এতে অন্তত ২০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। শুধু টোকিওতেই প্রায় সাত লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় পড়েন। বিপাকে পড়েন স্থানীয়রা। ১১ বছর আগে ফুকুশিমা অঞ্চেলে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয় নেমে আসে। ওই ঘটনায় প্রাণ হারান অঞ্চলটির ১৮ হাজারের বেশি মানুষ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম