ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে দিল ডেনমার্ক

#

স্পোর্টস ডেস্ক

০৪ জুন, ২০২২,  5:04 PM

news image

পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য দেখিয়েছে ফ্রান্সই। করিম বেনজেমার গোলে তারা এগিয়েও গিয়েছিল। কিন্তু শেষ অবধি ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিয়েছে ডেনমার্ক। ফ্রান্সের মাঠে তাদেরই ২-১ গোলে হারিয়ে দিয়েছে ডেনমার্ক। নেশন্স লিগে রাতের আরেক বড় ম্যাচে বেলজিয়ামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। অঘটনের রাতে অস্ট্রিয়ার কাছে হেরেছে ক্রোয়েশিয়াও। ডেনমার্কের বিপক্ষে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে মোট ১৯টি শট নেয় ফরাসিরা, যার মাত্র ৬টি লক্ষ্যে ছিল। আর ডেনমার্কের আট শটের পাঁচটিই ছিল লক্ষ্যে। বিরতির আগে পর্যন্ত কোনো গোল দলই গোল করতে পায়নি। ৫১তম মিনিটে ডেডলক ভাঙেন করিম বেনজেমা। ৬৮তম মিনিটে ফ্রান্সের আনন্দ শেষ করেন ডেনমার্ক। পিয়ের-এমিল হয়বিয়ার্গ ডি-বক্সে বাড়ান দারুণ ক্রস বিনা বাধায় ডান পায়ের ভলিতে সমতা টানেন কর্নিলিউস। এরপর জয়ের জন্য মরিয়া হয়ে উঠে ফ্রান্স। কিন্তু উল্টো এগিয়ে যায় ডেনমার্ক। মিকেল ডামসগার্ডের থ্রু বল প্রথমে হেডে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন কর্নিলিউস। ডিফেন্ডার উইলিয়াম সালিবার চ্যালেঞ্জ এড়িয়ে কোনাকুনি উঁচু শটে স্বাগতিকদের স্তব্ধ করে দেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার।

নেশনস লিগে শুক্রবার রাতের ম্যাচগুলোর ফলাফল

ফ্রান্স ১ - ২ ডেনমার্ক

ক্রোয়েশিয়া ০ - ৩ অস্ট্রিয়া

বেলজিয়াম ১ - ৪ নেদারল্যান্ডস

কাজাখস্তান ২ - ০ আজারবাইজান

বেলারুশ ০ - ১ স্লোভাকিয়া

লাটভিয়া ৩ - ০ অ্যান্ডোরা

লিখটেনস্টেইন ০ - ২ মলডোভা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম