ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা করা হবে : নসরুল হামিদ

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২২,  9:23 PM

news image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বিদ্যুতের চাহিদার সঙ্গে সরবরাহের সমন্বয় করতে সারাদেশে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে। তার আগে এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। শুক্রবার (২২ জুলাই) সকালে লোডশেডিং নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এ ছাড়া কম দামে জ্বালানির বাজার খোঁজা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দিনে দেড় হাজার থেকে দুই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং চলছে। এ পরিস্থিতি সাময়িক। বিষয়টিকে গ্রাহকরাও বিশেষ পরিস্থিতি মেনে নিচ্ছেন। এক সপ্তাহ, ১০ দিন পরিস্থিতি পর্যালোচনা করব। আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা করা হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে মোট ডিজেলের মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। বাকি ৯০ শতাংশ সেচ ও পরিবহন খাতে ব্যবহার হয়ে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম