ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

লেবুর সঙ্গে যা কখনোই খাবেন না

#

লাইফস্টাইল ডেস্ক

০৭ জুন, ২০২৩,  5:06 PM

news image

লেবু পছন্দ করেন না এমন মানুষ কমই পাওয়া যাবে। খাবারে একটু লেবু হলে যেন এর স্বাদের মাত্রা হয় বৈচিত্র্য। কার্যকারিতার দিক থেকে লেবুর রয়েছে অনেক গুণাগুণ। শরীরে জমে থাকা টক্সিন বের করে শরীরকে ডিটক্সিফাই করা থেকে শুরু করে ডিহাইড্রেশন, মাথাঘোরাসহ অন্যান্য স্বাস্থ্যসমস্যা থেকে রক্ষা করে লেবু। তবে সব খাবারের সঙ্গে লেবুর সংমিশ্রণ হয় না, বরং তা ঝুঁকি বাড়ায়। এ জন্য জেনে রাখা জরুরি কোন খাবারের সঙ্গে লেবুর ব্যবহার উচিত নয়।

দুধজাতীয় খাবার

দুধযুক্ত খাবারের সঙ্গে লেবু খাওয়া উচিত নয়। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দুধের সঙ্গে মিশে পরিপাকতন্ত্রকে প্রভাবিত করতে পারে। এই কারণে হজমসংক্রান্ত বিভিন্ন ধরণের সমস্যা যেমন: বদহজম এবং অ্যাসিডিটি বাড়তে পারে।  

টমেটো

সালাদের সঙ্গে লেবুর রস না মাখিয়ে যেন আমরা খেতেই পারিনা। এটিই ক্ষতির মাত্রা বাড়িয়ে তুলতে পারে।  কারণ সালাদে থাকা টমেটো আর লেবুর রসের সমন্বয় মারাত্মক হতে উঠতে পারে। এ ছাড়াও টমেটোর চাটনিতে কেউ কেউ লেবু খেতে পছন্দ করেন। লেবু-টমেটো একসঙ্গে খেলে কোষ্ঠকাঠিন্য, পেটে ভারী হওয়া এবং অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে।

পেঁপে

পেঁপের সঙ্গে কোন ভাবেই লেবু খাওয়া উচিত নয়। লেবু ও পেঁপের প্রভাব ও পুষ্টিগুণ আলাদা। এ জন্য লেবু ও পেঁপে একসঙ্গে খেলে তা শরীরের ক্ষতি বয়ে আনে। এর পাশাপাশি পেঁপে ও লেবু একসঙ্গে খেলে শরীরে দুর্বলতা তৈরি হয় এবং রক্তস্বল্পতা বাড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম