ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

লেবানন থেকে আরও ৩৬ জন দেশে ফিরছেন কাল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৪,  5:21 PM

news image

যুদ্ধ‌বিধ্বস্ত লেবাননের বৈরুত থেকে পঞ্চম দফায় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে দেশের উদ্দেশে রওনা হবেন আরও ৩৬ বাংলাদে‌শি।স্থানীয় সময় রোববার (২৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেবানন থে‌কে পঞ্চম দফায় ৩৬ বাংলাদে‌শি নাগ‌রিক ২৯ অক্টোবর স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে বৈরুত বিমানবন্দর থেকে ঢাকার উ‌দ্দেশে রওনা হবেন। তারা জেদ্দা হয়ে এদিন রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে, চতুর্থ দফায় বৈরুত থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া ৩০ বাংলাদে‌শি সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রসঙ্গত, লেবানন থেকে এখনও পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছে ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় আজ ফিরবেন আরও ৩০ জন। উল্লেখ্য, লেবাননে চলমান যুদ্ধাবস্থায় ১ হাজার ৮০০ প্রবাসী দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য কাজ করছে। এ ছাড়া সেখানে অবস্থানরত যেসব প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম