ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন, ২০২৫,  5:30 PM

news image

লেবাননে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও লেবাননে নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবং মানুষ হত্যা করছে ইসরায়েল। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কুনিন গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। মাহরোনা শহরে একটি মোটরসাইকেলে ইসরায়েলি হামলায় আরও দু’জন নিহত হয় এবং একজন আহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাড়িতে হামলায় নিহত  ওই ব্যক্তি ছিলেন হাসান মুহাম্মদ হাম্মুদি,  যিনি সাম্প্রতিক যুদ্ধের সময় ইসরায়েলি ভূখণ্ডে ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী। লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা ড্রোন হামলা এবং হতাহতের ঘটনা উভয়ই নিশ্চিত করেছে। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম