ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

লেগুনাগাড়ি থেকে ছিটকে পড়ে দশম শ্রেণির ছাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২২,  6:08 PM

news image

চাঁদপুরে লেগুনাগাড়ি থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৫ ডিসেম্বর ) মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৬টায় মতলব উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুক্তা আক্তার। তিনি উপজেলার শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। জানা যায়, সোমবার সকালে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়ার জন্য লালপুর বেড়িবাঁধে স্থানে লেগুনাগাড়ি থেকে নামার সময় মুক্তা আক্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, সোমবার সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে মরদেহ উদ্ধার করা হয়েছে। শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা গাড়ি চালকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম