ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

লুহানস্কের ৯৫ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রুশ গণমাধ্যমে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে, ২০২২,  6:20 PM

news image

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। রুশ এই সামরিক অভিযানের অন্যতম মূল লক্ষ্য- ইউক্রেনের লুহান্সক ও ডোনেটস্ক (যা একত্রে ডোনবাস নামে পরিচিত) অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। অভিযান শুরুর দু’দিন আগে এই দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার এই দুই অঞ্চলের একটি- লুহানস্কের ৯৫ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করা হল রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত জাভেজদা টিভি চ্যানেলে এই দাবি করা হয়েছে বলে আন্তর্জাতকি গণমাধ্যম ‘আল-জাজিরা’ এক প্রতিবেদনে জানিয়েছে। তবে প্রতিবেদনে এও বলা হয়, জাভেজদা টিভি চ্যানেল রবিবার জানিয়েছে, ইউক্রেনের বাহিনী এখনও সেভেরোডোনেটস্ক এবং লাইসিচানস্ককে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম