ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

লি‌বিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ জন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২৬,  10:46 PM

news image

লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিক।  মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়া সরকার। বিমানবন্দর সূত্র জানায়, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই দালাল চক্রের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তবে সেখানে গিয়ে তারা নানা প্রতিকূলতার মুখোমুখি হন এবং অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে। সকালে বিমানবন্দরে পৌঁছানোর পর ফিরে আসা বাংলাদেশিদের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা স্বাগত জানান। এ সময় আইওএমের পক্ষ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার, দেশে ফেরার পথখরচা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে এই প্রত্যাবাসিতদের নিজেদের তিক্ত অভিজ্ঞতাগুলো সমাজে তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বা ডিটেনশন ক্যাম্পে আটকে থাকা অন্য বাংলাদেশিদেরও নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে কাজ করে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম