ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

লিভারপুলের কাছেও হারল ম্যানসিটি

#

স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৪,  4:47 PM

news image

আবারও হেরেছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা রবিবার(১ ডিসেম্বর) রাতে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে।  ২০০৬ সালের এই প্রথম টানা সাত ম্যাচ জয়হীন সিটি। এর মধ্যে হেরেছে ছয়টিতে, ড্র একটি। এই হারে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে পেপ গার্দিওলার দল। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে ১১ পয়েন্টে। ১৩ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৩৪। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫। ভাগ্য বদলানোর আশায় অ্যানফিল্ডে গিয়েছিলে ম্যানসিটি। কিন্তু শুরুতেই পিছিয়ে পড়ে আরেকটি হারের শঙ্কায় পড়ে যায় গার্দিওলার দল। ১২ মিনিটে মোহামেদ সালাহর বাড়ানো বলে দুরের পোস্টে পা ছুঁইয়ে জাল খুঁজে নেন কোডি গাকপো। এরপর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছে সিটি। কিন্তু আর্লিং হালান্ড, বের্নারদো সিলভারা সিটিকে গোল এনে দিতে পারেননি। উলটো ৭৮ মিনিটে ব্যবধান বাড়ায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন সালাহ। সিটির ক্লাব ইতিহাসে এমন বাজে সময় আর কখনো আসেনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম