ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

লিবিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে সামরিক গোয়েন্দা প্রধান নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট, ২০২৬,  5:11 PM

news image

লিবিয়ার পূর্বাঞ্চলে গাড়িবোমা বিস্ফোরণে দেশটির সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার ফউজি মানসুরি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বেনগাজির হাওয়ারি এলাকায় নিজের বাসভবনের সামনে গাড়িতে থাকা বোমা বিস্ফোরিত হলে তিনি নিহত হন।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


ফউজি মানসুরি পূর্বাঞ্চল নিয়ন্ত্রিত লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন এলএনএ লিবিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে।


এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের মধ্যে থাকা লিবিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২০ সালে বড় ধরনের শান্তিচুক্তির পরও দেশটির প্রতিদ্বন্দ্বী প্রশাসন ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষ পুরোপুরি বন্ধ হয়নি।


২০১৪ সালে রাজনৈতিক ও সামরিক সংঘাতের জেরে লিবিয়া কার্যত পূর্ব ও পশ্চিমাঞ্চলভিত্তিক দুই প্রতিদ্বন্দ্বী শিবিরে বিভক্ত হয়ে পড়ে। এর আগে ২০১১ সালে ন্যাটো-সমর্থিত সামরিক অভিযানের পর দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হন এবং পরে নিহত হন।


মানসুরিকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। হামলার উদ্দেশ্য এবং এর পেছনে কারা রয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। সূত্র : রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম