ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

লিচুর পায়েস তৈরির সহজ রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

৩১ মে, ২০২২,  9:44 PM

news image

গ্রীষ্মকাল ফল খাওয়ার আদর্শ সময়। এ সময় বাজারে লিচুসহ অনেক ফল পাওয়া যায়। যা সারাবছর খুব একটা পাওয়া যায় না। পুষ্টিগুণের দিক থেকেও লিচুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন সি আছে। ত্বকের যত্নেও লিচু অপরিহার্য। লিচু অনেকভাবেই খাওয়া যায়। লিচুপ্রেমী যারা আছেন তারা খেতে পারেন লিচুর শরবত, পায়েস কিংবা ভর্তা। আজ চলুন জেনে নেওয়া যাক লিচুর পায়েস তৈরির সহজ রেসিপি—

উপকরণ

দুধ ১ লিটার, গোবিন্দভোগ চাল ১ কাপ, খোয়া ক্ষীর ২/৩ টেবিল চামচ, কুচি করে কাটা লিচু ৮-১০টি, চিনি স্বাদমতো। এ ছাড়া কাজু, বাদাম, পেস্তা, কিশমিশ কুচি আধা কাপ, এলাচ দুটি ও তেজপাতা দুটি।

পদ্ধতি

প্রথমে মাঝারি আঁচে একটি প্যানে দুধ ভালোভাবে ফুটিয়ে নিন। দুধ ফুটে ঘন হয়ে এলে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিন। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। চাল সেদ্ধ হয়ে এলে এলাচ গুঁড়া ও তেজপাতা দিন। কিছুক্ষণ রান্না করার পর কুচি করে রাখা লিচু দিন। এরপর খোয়া ক্ষীর ও স্বাদমতো চিনি দিয়ে নাড়তে থাকুন। পায়েস ঘন হয়ে এলে পাত্রে ঢেলে নিন। উপরে কাজুবাদাম, কিশমিশ, পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার লিচুর পায়েস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম