ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

লালমনিরহাট-রংপুর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২২,  4:21 PM

news image

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ডাকা বাস ধর্মঘট লালমনিরহাটে চলছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে বিএনপির সমাবেশের দিন শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। এদিকে ধর্মঘট এর কারনে লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক শুক্রবার সকাল থেকে আটকা পড়ে আছে। মহাসড়কে নছিমন-করিমনসহ অবৈধ্য যান চলাচল বন্ধের দাবিতে রংপুর জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে এ ধর্মঘট এর ডাক দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক জানান, মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।এতে লালমনিরহাট থেকে রংপুরের পথে বাস-ট্রাক চলাচল বন্ধ আছে; ঢাকাগামী বাসও বন্ধ। এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন দুরপাল্লার যাত্রীরা। ধর্মঘট এর কারনে বিএনপির রংপুর বিভাগের আজকের সমাবেশে যোগদিতে বিকল্প উপায়ে বাইসাইকেল, অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও ঘোড়ার গাড়িতে করে সমাবেশস্থলে যাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম