ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

লালকার্ড হাতে সড়কে শিক্ষার্থীরা, দিলেন নতুন কর্মসূচি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২১,  7:24 PM

news image

গণপরিবহনে হাফ পাস ও সড়কে অনিয়ম বন্ধসহ বিভিন্ন দাবির প্রতিবাদে এবার ‘লালকার্ড’ হাতে নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। আজ (৪ ডিসেম্বর) দুপুর ১২টার পর খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ এলাকায় লাল কার্ড হাতে নিয়ে আন্দোলনে নামেন। এ সময় তারা নয় দফা দাবি আদায়ে কাল দুপুর ১২টায় শাহবাগ থেকে লাশের প্রতীকী মিছিল করার ঘোষণা দেন। সব শ্রেণি-পেশার মানুষকে মিছিলে অংশ নেওয়ার আহবান জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।পাশাপাশি সব জেলায় মানববন্ধন ও ১০ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে বলেও ঘোষণা করেন। শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও প্রগতি সরণির এক পাশে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। এর আগে গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে রামপুরা ব্রিজে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে মারধরের ঘটনা ঘটে। আন্দোলনের সময় রামপুরা আইডিয়াল স্কুল ও কলেজের এক শিক্ষার্থীকে পুলিশের মারধরের অভিযোগ আনা হয়। এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। চালকদের লাইসেন্স না থাকায় গাড়ি থামিয়ে দিলে এমন ঘটনা ঘটে বলে জানায় শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলেন, সারাদেশের শিক্ষার্থীকেই হাফ পাস দিতে হবে। এদিকে, এইচএসসি পরীক্ষার্থীদের কথা ভেবে সীমিত আকারে আন্দোলন চালিয় যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম