ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

লাভ ৫০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৬,  7:54 PM

news image

রমজান মাস উপলক্ষ্যে প্রায় সব ধরনের নিত্যপণ্যে লাভের পরিমাণ ৪০-৫০ শতাংশ কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্যবসায়ীরা। এসময় তারা বলেন, শ্রীমঙ্গল থেকে লেবু কেনা হয় গড়ে ১১ টাকা প্রতি পিচ। লেবু ৫টি সাইজে ৫টি ক্যাটাগরিতে বিক্রি করা হয়। ৫ টাকা থেকে শুরু করে ১৭-১৮ টাকা বিক্রি হয়। তবে এখন থেকে লেবু প্রতি ২-৩ টাকা দাম আরও কমানো হবে। ব্যবসায়ীরা বলেন, ফ্রেশ চিনি ১০০ টাকা কোম্পানি রেট। এখন থেকে ১০১ টাকায় পাইকারি দামে বিক্রি করা হবে। ছোলা পাইকারিতে ১ কেজি ৮৫ টাকায় বিক্রি হয়, তবে এখন থেকে এটি ৮৩ টাকা বিক্রি হবে। এছাড়া প্রতি কেজি চালে ১ টাকা লাভে পাইকারি দামে বিক্রির করা হবে। তেল ব্যবসায়ীরা জানান, এখন থেকে ৫ লিটারের রুপচাদা সয়াবিন তেল রুপচাদা ও ফ্রেশ সয়াবিন তেল ৯২৫ টাকায় বিক্রি করা হবে। উভয় তেলে ৫ টাকা ছাড় দেয়া হবে। ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেন, কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কিছু জায়গায় চাঁদা দিতে হয়। যে কারণে তারা সেটা পণ্যের দামে যোগ করেন। কারওয়ান বাজারে শুধু মুরগি ব্যবসায়ীদের কাছ থেকে ৬০ লাখ টাকা চাঁদা নিচ্ছে একটি দল। এসব বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্য লাগবে। আমি ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছি পণ্যের দাম কমাতে। তারা আমার আহ্বানে সাড়া দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের বলেন, কারওয়ান বাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকায় অসামঞ্জস্য থাকায় ৯টি মামলায় ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এগুলোর পুনরাবৃত্তি দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম