ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা

#

স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৫,  4:54 PM

news image

ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বইছে মার্নাস লাবুশেনের ব্যাটে। একের পর এক সেঞ্চুরি করে চলেছেন অভিজ্ঞ অস্ট্রেলিয়ান। ওয়ানডে কাপে নিউ সাউথ ওয়েলসকে হারানোর পথেও তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন কুইন্সল্যান্ডের অধিনায়ক।

সিডনিতে কুইন্সল্যান্ডের ৯৬ রানে জয়ের ম্যাচে ১০১ রান করেন লাবুশেন। তার ১১১ বলের ইনিংসটি গড়া একটি ছক্কা ও ৬টি চারে। পরে ২৬ রানে ২ শিকার ধরে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। চলতি মৌসুমে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণি মিলিয়ে আট ইনিংসে এটি লাবুশেনের পঞ্চম সেঞ্চুরি। ওয়ানডে কাপে এনিয়ে শতকের স্বাদ পেলেন তিনবার। আর শেফিল্ড শিল্ডে দুইবার স্পর্শ করেন তিন অঙ্ক।

ওয়ানডে কাপে ভিক্টোরিয়ার বিপক্ষে ১৩০ রানের ইনিংস খেলে মৌসুম শুরু করেন লাবুশেন। এই টুর্নামেন্টেই পরে তাসমানিয়া ম্যাচে করেন ১০৫ রান। আর প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে ১৬০ ও সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৯ রান করেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

গত জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে একাদশে জায়গা হারান লাবুশেন। টানা ৫৩ টেস্ট খেলার পর বাদ পড়েন তিনি। গত দুই বছর ধরে টেস্ট ক্রিকেটে সময় ভালো কাটছে না তার। সবশেষ ৩০ ইনিংসে পাননি কোনো সেঞ্চুরি। ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে থেকে সেঞ্চুরি স্রেফ একটি।

অ্যাশেজের দলে ফিরতে তাই ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ ছিল লাবুশেনের সামনে। সেটা বেশ ভালোভাবে করে চলেছেন তিনি। কিছুদিন পর শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের দলে লাবুশেনের জায়গা পাওয়া এখন একরকম নিশ্চিত। তবে অস্ট্রেলিয়া দলে কোথায় ব্যাটিং করবেন তিনি, সেটা এখনও পরিষ্কার নয়।  আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম