ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

২০ মে, ২০২৩,  4:56 PM

news image

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২০ মে) শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৫টায় কমলগঞ্জের লাউয়াছড়া বনে এ ঘটনা ঘটে। স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে রেল লাইনের ওপর হেলে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম