ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

লন্ডনে কেনাকাটা করছেন পাপন

#

১৯ মার্চ, ২০২৫,  4:50 PM

news image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে দেখা গেছে লন্ডনে। একটি সূত্র জানিয়েছে, সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে থাকছেন পাপন। ১৮ মার্চ হোটেলের কাছে সুপারস্টোর সেইন্সবারিতে কেনাকাটা করতে দেখা যায় তাকে। বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ অনেক নেতা। অন্যরা এসেছেন মাল্টিপল এন্ট্রির ভ্রমণ ও বিনিয়োগকারীসহ অন্য ভিসায়।  এ পর্যন্ত বেশ কয়েকজন নেতার ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার ও বিধ‌ান কুমার সাহা আছেন। এরইমধ্যে একজনের অ্যাসাইলাম (শরণার্থী আইন) আবেদন মঞ্জুর হয়েছে। এখন তিনি তার স্ত্রী-সন্তানকে ব্রিটেনে আনার প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গেছে।  খালিদ মাহমুদ চৌধুরী পরিবারসহ আছেন লন্ডনে। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস‌্য আব্দুর রহমান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারও আছেন লন্ডনে। যুক্তরাজ্যে আসা নেতাদের কেউ কেউ লন্ডনে দলীয় অনুষ্ঠানে যাচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আবার অনেকে নীরবে পরিবারের সদস‌্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এড়িয়ে যাচ্ছেন নেতাকর্মীদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম