ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

লন্ডনে এবার প্রকাশ্যে এলেন সাবেক সংসদ সদস্য আবু সাঈদ ও হাবিবে মিল্লাত

#

২৫ জুন, ২০২৫,  4:50 PM

news image

লন্ডনে এবার প্রকাশ্যে এলেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ ও হাবিবে মিল্লাত। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে তারা যোগ দেন। আবু সাঈদ জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ছিলেন। অন্যদিকে হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর থেকে আবু সাঈদ ও হাবিবে মিল্লাত আত্মগোপনে ছিলেন। তারা এই প্রথম প্রকাশ্যে এলেন। এ নিয়ে গত ১১ মাসে লন্ডনে আওয়ামী লীগের সাবেক তিন মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী, পাঁচ সংসদ সদস্য ও এক মেয়রকে প্রকাশ্যে দেখা গেল। আগে যাদের প্রকাশ্যে দেখা গিয়েছিল তারা হলেন- সাবেক মন্ত্রী আবদুর রহমান, হাছান মাহমুদ ও শ ম রেজাউল করিম; সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরী; সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম