ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

লঞ্চে ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২২,  4:19 PM

news image

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড় নৌপথে। বরিশাল থেকে ঢাকাগামী বিশেষ সার্ভিসে লঞ্চের সংখ্যা বাড়িয়ে ১৫টি করা হলেও প্রতিটিতেই ছিল যাত্রীর বাড়তি চাপ। বরিশাল নদী বন্দরে যাত্রীদের এ ভিড় শুক্রবারের। লঞ্চ ছাড়ার নির্ধারিত সময় রাত সাড়ে ৮টা হলেও দুপুর থেকেই ভরে যায় প্রতিটি লঞ্চ। সাধারণ দিনে ৬ থেকে ৭টি লঞ্চ ছাড়লেও এদিন ১৫টি লঞ্চ ঢাকার উদ্দেশে রওনা হয়। কেবিন, সোফা, ডেক ছাপিয়ে সবগুলো লঞ্চের বারান্দা ও সিঁড়িতে ওঠানামার স্থানেও চাদর বিছাতে দেখা গেছে যাত্রীদের। পদ্মা সেতু চালু হওয়ায় এ বছর ধারণা করা হয়েছিল লঞ্চে কম যাত্রী হবে।

কিন্তু আসার সময় সেই প্রভাব পড়লেও রাজধানীতে ফিরতি পথে চিরচেনা রূপে দেখা গেছে লঞ্চগুলোতে। অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ উঠলেও অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। অ্যাডভেঞ্চার লঞ্চের ম্যানেজার হুমায়ুন কবির বলেন, যাত্রী অতিরিক্ত হবে না। আমাদের লঞ্চের ধারণক্ষমতা অনেক বেশি। এসব লঞ্চের ৪-৫ হাজার যাত্রী উঠলেও ওভারলোডিং হয় না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের উপপরিচালক আবদুর রাজ্জাক বলেন, যাতে কোনো লঞ্চেই ওভারলোডিং না হয় সেজন্য বিআইডব্লিউটিএ এবং অন্যান্য সংস্থার তরফ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। ১৫টি লঞ্চে প্রায় অর্ধ লাখ যাত্রী পরিবহনের কথা জানায় সংশ্লিষ্টরা। আগামীকাল শনিবারও এমন ভিড় থাকবে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম