ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

লঞ্চে আগুন: সুগন্ধা ও বিষখালী নদী থেকে আরও দুই মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২১,  5:14 PM

news image

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সুগন্ধা ও বিষখালী নদীর মোহনা থেকে  আজ বুধবার সকালে এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে বিষখালী নদীর মানকিসুন্দর এলাকা থেকে অপর এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।মরদেহ দুটিতে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য লাশদুটি ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গত তিন দিনে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদী থেকে শিশুসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছেন। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় এক নারী এবং বিষখালী নদীর মানকিসুন্দর এলাকায় এক যুবকের মরদেহ ভাসতে দেখে আজ সকালে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করেন। ওই দুই মরদেহে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।’ এদিকে, সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ বুধবার ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়া মানুষদের খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালাচ্ছেন। পাশাপাশি কোস্টগার্ডও দুটি নদীতে অভিযান অব্যাহত রেখেছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম