ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

লঞ্চে আগুন: চার জনের গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

#

০৫ জানুয়ারি, ২০২২,  9:59 PM

news image

অভিযান-১০ লঞ্চে আগুন ও হতাততের ঘটনায় লঞ্চ মালিক, চালক, মাস্টার ও সার্ভেয়ারের গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, অভিযান-১০-এর ইঞ্জিন রুম থেকেই আগুনের সূত্রপাত। এ দুর্ঘটনার জন্য দায়ী সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গত ২৪ ডিসেম্বর ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে মধ্যরাতে লাগা আগুনে অন্তত ৪৮ জন মারা যান।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ওই দিনই ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে নৌ মন্ত্রণালয়। কমিটিতে বিআইডব্লিউটিসি, নৌপরিবহন অধিদপ্তরসহ ৬টি সংস্থাকে যুক্ত করা হয়। ৬ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার নৌ সচিবের কাছে রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। এ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রতিমন্ত্রী। রিপোর্টে উঠে আসে, লঞ্চের ইঞ্জিনরুম থেকে আগুনের সূত্রপাত হয়। যাত্রার শুরু থেকেই সমস্যা ছিল ইঞ্জিনে। যান্ত্রিক ত্রুটির পরও কেন সংশ্লিষ্টরা ব্যবস্থা নেয়নি, তা খতিয়ে দেখা হবে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী। প্রাথমিক তদন্তে লঞ্চমালিক, চালক, মাস্টার ও সার্ভেয়ারের গাফিলতির তথ্য উঠে এসেছে বলে জানান তিনি। দেশের প্রথমবারের মতো অভিযান-১০ নামের ‌এই যাত্রীবাহী লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম