ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

লঞ্চে আগুন : নিহত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা দেওয়া হবে

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২১,  12:07 AM

news image

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের লাশ দাফনে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। পরবর্তীতে প্রত্যেক পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। আজ শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সরকার অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় একজন যুগ্ম সচিবকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় দগ্ধ হয়েছে অনেকে। লঞ্চটিতে ৫০০ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম