ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

লঞ্চে অগ্নিকাণ্ড: লঞ্চের ৩ মালিককে নৌ-আদালতে হাজির করার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২২,  8:34 PM

news image

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন অধিদপ্তরের মামলায় লঞ্চের ৩ মালিককে গ্রেপ্তার দেখানোর জন্য কারাগার থেকে নৌ আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (০৪ জানুয়ারি) নৌ-আদালতের বিচারক বিশেষ মহানগর হাকিম জয়নাব বেগম এই আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং কর্মকর্তা বেল্লাল হোসাইন জানান। সেই ৩ আসামি হলেন- হামজালাল শেখ (৫৫), মো. শামীম আহমেদ (৪৩) ও মো. রাসেল আহম্মেদ (৪৩)। বর্তমানে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়েছে। বেল্লাল হোসাইন বলেন,

ওই ৩ জনকে নৌপরিবহন অধিদপ্তরের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য নৌ আদালতে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের রিপ্রেক্ষিতে বিচারক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আগামী ১৯ জানুয়ারি আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। লঞ্চের দুই চালক মো. মাসুম বিল্লাহ ও আবুল কালাম রোববার নৌ-আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিশেষ মহানগর হাকিম জয়নাব বেগম তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৮ ডিসেম্বর লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার ও দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান আত্মসমর্পণ করলে তাদেরও কারাগারে পাঠানোর আদেশ দেয় একই আদালত। ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরগুনায় যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ আগুনে পুড়ে যায় অভিযান-১০। ওই ঘটনায় এ পর্যন্ত ৪৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অন্তত ৮০ জন। ওই ঘটনার পর সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান বাদী হয়ে ২৬ ডিসেম্বর আট জনকে আসামি করে মতিঝিলের নৌ আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-নিরাপত্তা অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধিত ২০০৫) এর ৫৬, ৬৬, ৬৯ ও ৭০ ধারায় অভিযোগ আনা হয়। এসব ধারায় আসামিদের সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম