ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

লঞ্চে অগ্নিকাণ্ড: মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০২১,  9:55 PM

news image

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের হতাহতের ঘটনায় আজ সোমবার মামলা গ্রহণ করা হয়েছে। লঞ্চের মালিক হামজালাল শেখসহ ২৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলা নং ২১/২৭। বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বাদী হয়ে গতকাল রবিবার সকাল ৯টায় বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন। আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। আজ সোমবার মামলাটি গ্রহণ করা হয়েছে। বরগুনা সদর থানার ওসি ভারপ্রাপ্ত (তদন্ত) শহীদুল ইসলাম মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘এখন আদালতের নির্দেশ অনুযায়ী আমরা তদন্ত শুরু করবো।’ 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম