ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বার্ষিক সুন্নি এস্তেমা

#

৩১ জানুয়ারি, ২০২৬,  10:23 PM

news image

আহাম্মদ আলীঃ ধর্মীয় ভাব গাম্বীর্য ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে শেষ হয়েছে তিন দিন ব্যাপী বার্ষিক সূন্নী এস্তেমা। প্রতি বছরের ন্যায় শনিবার দুপুরে লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফ আয়োজিত আখেরী মোনাজাত পরিচালনা করেন গদিনিশীন পীর মাওলানা শাহ্ মোহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকী। এ সময় আমিন আমিন ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে যায়। মোনাজাতে অংশ নেয় লক্ষ্মীপুর জেলা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার মুসল্লি। উপস্থিত ছিলেন আশেকান তরিকতের ভক্তবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পীরজাদা শাহ্ মোহাম্মদ রেজায়ে রাব্বী সিদ্দিকী। এর আগে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিন দিন ব্যাপী এই বার্ষিক সুন্নী এস্তেমা। মোনাজাতের পর মুসল্লীরদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম