ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন

র‍্যাবের অভিযানে রংপুরে গাঁজাসহ ট্রাক জব্দ গ্রেফতার-৩

#

০৮ সেপ্টেম্বর, ২০২৪,  4:32 PM

news image

আবুল হোসেন বাবলুঃ মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে।  এই বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। অপরদিকে তারুণ্যের অমিত সম্ভাবনাকে বাঁচাতে রাতদিন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে র‍্যাব।  র‌্যাবের চলমান মাদকবিরোধী বিশেষ  অভিযানের ধারাবাহিকতায় শনিবার ০৭ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটায় র‍্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন মহিপুর টু রংপুর গামী পাকা রাস্তার উপর সন্দেহ ভাজন একটি ট্রাকে তল্লাশী অভিযান চালায়। ওই ট্রাক থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ছয় চাকা বিশিষ্ট ট্রাক যার প্লেট নম্বর ঢাকা মেট্রো-ট ২৪-৪৪৪৩ গাড়িটি জব্দ করেছে র‍্যাব।  গ্রেফতারকৃত মাদক কারবারিরা দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার অন্তর্ভুক্ত সাহেবগঞ্জ গ্রামের ঈমান আলীর ছেলে নাজমুল হোসেন এবং একই গ্রামের বাবলু মিয়ার ছেলে মুরাদ মিয়া, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন গেন্দুপরি গ্রামের  মৃত আব্দুর রহমানের ছেলে আশরাফুল্ ইসলাম। র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত  আসামীরা স্বীকার করেছে যে, দীর্ঘদিন যাবত তারা লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। আসামীদের বিরুদ্ধে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম