ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

র‌্যাব-১৩ রংপুর কর্তৃক ফেন্সিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

#

আবুল হোসেন বাবলু

০৬ মার্চ, ২০২২,  10:10 PM

news image

র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন সজলপুকুর রেল গেটের সামনে থেকে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেছে। রোববার (৬ মার্চ) ভাের রাতে রংপুর টু  ফুলবাড়ী সড়কে চেকপােষ্ট স্থাপন করে একটি প্রাইভেটকারে তল্লাশি অভিযান চালায়। অভিযানকালে ৪১৭ বােতল ফেন্সিডিল উদ্ধার করে র‍্যাব।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দসহ দিনাজপুর জেলার বাসিন্দা মাদক ব্যবসায়ী শ্রী বিষু মিনজি (৩০) এবং মােঃ গােলাম রাব্বানী (২৫) কে গ্রেফতার করে। র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গােপন অনুসন্ধান চলছে। র‍্যাব জানায়,  ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ি থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম