ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

র‌্যাব-১৩'র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

আবুল হোসেন বাবলু

১৪ মে, ২০২৩,  7:04 PM

news image

শনিবার (১৩ মে) রাত আনুমানিক ৯টার দিকে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর'র একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্ভুক্ত পশ্চিম কাদমা গ্রামের মাদক কারবারি মোফাজ্জল মেম্বার@মক্কা'র বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩জন মাদক কারবারিকে গ্রেফতার এবং  তাদের কাছ থেকে ৪০৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন পশ্চিম কাদমা গ্রামের  মোঃ নজিবর রহমান @ কাঞ্চু এর ছেলে মোফাজ্জল হোসেন @ মক্কা @ মেম্বার (৪০) ও সহোদর ভাই মিজানুর রহমান (৩৫), একই এলাকার মোঃ মোহর উদ্দিন এর ছেলে নুর মোহাম্মদ (২৫)।  রোববার ১৪ মে র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে হাতিবান্ধা থানায় মাদক মামলা রুজু করে আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম